নন্দীগ্রামে এবার মমতা বনাম শুভেন্দুর লড়াই হতে চলেছে
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে এবার মমতা বনাম শুভেন্দুর লড়াই হতে চলেছে। সূত্রের খবর ১১ তারিখ নন্দীগ্রামের জন্য হলদিয়া থেকে মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিতেও প্রার্থী তালিকা ডূড়ান্ত করতে তৎপরতা তুঙ্গে। গতকাল দলের কোর কমিটির বৈঠক হয়েছে।
নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী কররার চিন্তাভাবনা করছে দল, এমনই জানিয়েছেন খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও প্রস্তুতি শুরু করে দিয়েছেন শুভেন্দু। আজই দিল্লিতে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে। আজই দিল্লিতে যাচ্ছেন দিলীপ ঘোষরা।
বিধানসভা নির্বাচনে রাজ্যে দলের প্রার্থীতালিকা চূড়ান্ত করতেই এই কোর কমিটির বৈঠক হয় বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এখনও এব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Post a Comment